September 2, 2026

মালয়েশিয়ার কুচিং শহরের বায়ু বিপজ্জনক, ঢাকার মাঝারি

0
air-p-20230418174838.jpg


বায়ুদূষণের শীর্ষে আজ মালয়েশিয়ার কুচিং শহর এবং এখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৩ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে কুচিং শহর রয়েছে শীর্ষে এরপর কঙ্গোর কিনশাসা। আর রাজধানী ঢাকা রয়েছে ১৪ নম্বরে এবং এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

এসএনআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *