September 5, 2026

‘বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টামি করলে তুলে ধরুন’

0
og_1788605269_6a9bf35592693.jpeg


বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টামি করলে বা অপপ্রয়াস চালালে তা আপনারা (সাংবাদিকরা) তুলে ধরবেন। দল কঠোর হস্তে এসব মৌসুমি পাখিদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। কোন অবস্থাতেই দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুর রহমান বলেন, বিগত সময়ে যারা স্বৈরাচার ছিল তারা বিতাড়িত হয়েছে। আর কেউ যেন স্বৈরাচার না হয়, সেই কাজগুলো আমাদের করতে হবে। দেশের বিভিন্ন সমস্যা বিএনপি সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পর ইরানে যুদ্ধ শুরু হলো। ছয় মাসে তেলে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার।

তিনি আরও বলেন, বিদ্যুৎ, গ্যাসের সমস্যাসহ কিছু কিছু সমস্যা আছে। এগুলো বিগত সরকারের পরিকল্পনাহীনতার সমস্যা। ১৭ বছরে গ্যাসের অনুসন্ধান করা হয়নি, খননও করা হয়নি। বিএনপি সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে। এছাড়া সোলার সিস্টেম চালুর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব সমাধানে কিছু সময় লাগবে। প্রধানমন্ত্রী দিনরাত ছুটে বেড়াচ্ছেন, কাজ করছেন। এখন আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বিপুল কুমার সরকার, শেখ শাহবুদ্দিন, কবির হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমার, সাংগঠনিক সম্পাদক গোলাপ হোসেন, সাংবাদিক আকতার হোসেন বকুল, মশিউর রহমান, বিপ্লব চৌধুরী, হাসিবুল হক সানজিদ প্রমুখ।

এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মো. আল-কারিয়া চৌধুরী/এসজেডএইচ/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *