September 3, 2026

বাবা-মা ভুল পথে চললে করণীয় কী?

0
noman-ali-khan4-mtjy8vgu9jbauak-20260902162616.jpg


এক ইসলামি আলোচনা অনুষ্ঠানে এক ব্যক্তি নোমান আলী খানকে প্রশ্ন করেন, বাবা-মা যদি খুব বেশি ভুল পথে চালিত হতে থাকেন এবং তাদের সেই ভুলের প্রভাব আমাদের ওপর এসে পড়ে, যার কারণে আমাদের ভীষণ কষ্টে দিন কাটাতে হয়, তখন আমরা তাদের সাথে কীভাবে কথা বলব? আমরা কি শুধু তাদের হেদায়েতের জন্য দোয়াই করে যাব, নাকি তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টাও করবো?

উত্তরে নোমান আলী খান বলেন:

কারো সাথে কথা বলতে গেলে—তা মায়ের সাথেই হোক, স্ত্রীর সাথে কিংবা স্বামীর সাথে—আমাদের ভেতরে একটা ভয় কাজ করে। মনে হয় তিনি রেগে যাবেন, কষ্ট পাবেন কিংবা কী না কী মনে করবেন।

সুরা আহজাবে আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন, যদি ভয় পেতেই হয় তবে একমাত্র আল্লাহকে ভয় করো। এই আদেশের স্পষ্ট বার্তা হলো, অন্যদের ভয় পাওয়া ছেড়ে দাও।

পারিবারিক যে কোনো সমস্যা সমাধানের প্রথম শর্ত হলো এই ভয় দূর করা। এটিই আমাদের পথের সবচেয়ে বড় বাধা। আমরা সরাসরি স্পষ্ট কথা বলি না কেবল মনের মধ্যে লুকিয়ে থাকা এই ভয়ের কারণে।

আল্লাহ তাআলা এরপর বলেছেন সোজা, স্পষ্ট ও সত্য কথা বলতে। খুব স্পষ্ট ও খোলাখুলিভাবে বলে দিন যে, আপনি যা বলছেন তা ভুল এবং ঠিক এই কারণে তা ভুল। আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, তাই আমরা এভাবে করতে পারি না।

তাদের বিনয়ের সাথে বলুন, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি ও সম্মান করি। আমার ওপর আপনার যে অবদান তা আমি কখনোই শোধ করতে পারব না। কিন্তু যা ভুল, তা সব সময়ই ভুল হিসেবেই থাকবে; আপনি যতই অনুগ্রহ করে থাকুন না কেন।

কোরআনের পরিভাষায় এটিই হলো সত্য ও সুদৃঢ় বক্তব্য বা ‘কাওলান সাদিদা’। এই সত্য কথাটি একবার বলেই থেমে গেলে চলবে না, এটি বারবার বলে যেতে হবে। কারণ যে ভুলের পুনরাবৃত্তি বারবার করা হচ্ছে, তার সঠিক উত্তরও সমপরিমাণে বারবার দিয়ে যেতে হয়।

খেয়াল করে দেখুন, কোরআন মাজিদও কি সত্য বার্তাটি কেবল একবার বলেই ছেড়ে দিয়েছে, নাকি বারবার স্মরণ করিয়ে দিয়েছে? বারবারই তো বলা হয়েছে, কারণ মিথ্যার চর্চাও অনবরত হচ্ছিল।

তবে এই সত্য উচ্চারণের জন্য অন্তরে প্রচুর সাহসের প্রয়োজন হয়। একজন নির্ভীক ও দৃঢ়চেতা মানুষ না হলে এমনটা করা সম্ভব নয়। আর সেই কারণেই সত্য বলার তাগিদ দেওয়ার ঠিক আগেই আল্লাহ তাআলা বলেছেন, ‘আল্লাহকে ভয় করো’।

এর কাঙ্ক্ষিত ফলাফল কী হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। আপনি যে ইতিবাচক পরিণতি বা সুফল অর্জনের চেষ্টা করছেন, আল্লাহ তাআলা আপনার সেই চেষ্টা সঠিক গন্তব্যে পৌঁছে দেবেন, ইনশাআল্লাহ।

সূত্র: নোমান আলী খানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল

ওএফএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *