September 3, 2026

কঠোর নিরাপত্তার মধ্যেও ভারতের ক্যান্টনমেন্ট থেকে অস্ত্র চুরি

0
og_1788438956_6a9969aca0f49.jpeg


এবার ভারতের হায়দারাবাদের এক ক্যান্টনমেন্টের অস্ত্রাগার থেকেই অস্ত্র চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। সেকান্দারাবাদ ক্যান্টনমেন্টে ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ রেজিমেন্টের অস্ত্রাগার থেকে একে-২০৩ অ্যাসল্ট রাইফেলসহ ১২টি অত্যাধুনিক অস্ত্র চুরির এ ঘটনা ঘটে।

গত রোববার কড়া পাহাড়ার মধ্যেই ক্যান্টনমেন্ট থেকে অস্ত্রগুলো চুরি হয়। তবে, এ তথ্য ফাঁস হয় পরদিন সোমবার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শীর্ষ পুলিশ কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিকেল পর্যন্ত ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। আটকদের মধ্যে বেসামরিকের পাশাপাশি কমান্ডো বাহিনী অগ্নিবীরের সদস্যরাও আছেন। তবে, তাদের আটক পরবর্তী বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

চুরি যাওয়া অস্ত্রগুলো হলো-চারটি একে-২০৩ রাইফেল, একটি ইনসাস রাইফেল ও ছয়টি ৯ মিমি পিস্তল ও শত শত রাউন্ড গুলি।

পুলিশ কর্মকর্তারা বলছে, অস্ত্রগুলো হাই সিকিউরিটি এই ক্যান্টনমেন্ট থেকে রাতের আঁধারে চোরাচালান করা হয়েছে। তবে, অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে কি না সে সম্পর্কে কিছু জানা যায়নি।

একজন শীর্ষ ভারতীয় সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এ ঘটনায় তদন্ত চলমান। ঘটনার পেছনে উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

রোববার কমান্ডিং অফিসারসহ ব্যাটেলিয়নের মূল সদস্যদের প্রায় সবাই রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে রুটিন অনুশীলনের জন্য যান। ওই সময়ই এই চুরির ঘটনা ঘটে। পরে সোমবার সকালে মাদ্রাজ রেজিমেন্টের সদস্যরা দেখেন তাদের অস্ত্রাগারের দরজা খোলা। অস্ত্র রাখা কয়েকটি বক্স ভাঙা ছিল।

এএমএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *