ঢাকায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এমআরএম

