September 14, 2026

৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির মরদেহ হস্তান্তর

0
savardb1-mu0e49zfps7wul3-20260914043658.jpg


প্রায় ৪০ ঘণ্টা পর ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ বিজিবির হাতে হস্তান্তর করেছে বিএসএফ।

রোববার রাত ৯টা সময় পীরগঞ্জের দানাজপুর সীমান্তে মরদেহটি বিজিবি হাতে হস্তান্তর করে বিএসএফ। এ সময় বাংলাদেশের পীরগঞ্জ থানা পুলিশ ও ভারতের রায়গঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। বিষয়টি দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন নিশ্চিত করেছেন।
 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি যুবক বিএসএফের হাতে আটক হয়েছে।

গত শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের আলীর ছেলে। আর আটক একই এলাকার ওয়াহেদ আলীর ছেলে মোস্তাকিম ও মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৩৩৩ এমপি দায়িত্বপূর্ণ এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালায়। এতে তিনজনই গুরুতর আহত হলে বিএসএফ সদস্যরা তাদের ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়।
 
তানভীর হাসান তানু/এমআরএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *