August 31, 2026

ছায়ানটের সামনে দুই প্রাইভেটকার চালকের মারামারি, দুজনকেই আটক করলো পুলিশ

0
og_1788184253_6a9586bde609a.jpeg


রাজধানীর ধানমন্ডির ছায়ানট ভবনের সামনে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকার চালকের মধ্যে মারামারির ঘটনায় দুজনকে আটক করেছে ডিএমপির ট্রাফিক-ধানমন্ডি জোন। আটকররা হলেন- জহির ও মো. সাইফুল (২৬)।

সোমবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ট্রাফিক-ধানমন্ডি জোনের বরাতে তিনি জানান, সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি থানাধীন ছায়ানট ভবনের সামনে ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে দুই প্রাইভেটকারের চালক পরস্পরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তাদের মধ্যে একজন আহত হয়ে ধানমন্ডি ২৭ নম্বর ট্রাফিক বক্সের কাছে আশ্রয় নেন। বিষয়টি জানতে পেরে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ঘটনাস্থলে গিয়ে দুই চালককে আটক ও তাদের দুই গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দুজনকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *