September 3, 2026

চট্টগ্রামে আরও ৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

0
dengu2-mtlfroby2h3e89b-20260903172443.jpg


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৮০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৮ জন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন, চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ভর্তি হয়েছেন। বর্তমানে চমেক হাসপাতালেই ৮৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে ২ হাজার ৬১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

তবে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে চট্টগ্রামে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এবং একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা গেছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তারের কারণে ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। তাই মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এমআরএএইচ/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *