গত ১৭ বছরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১৭ বছরে দেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে। বিদ্যুৎ ও গ্যাস খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনেকে দলীয় নেত্রীর সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা বিদেশে বসে পাচার করা অর্থ ভোগ করছেন। অথচ দেশের জনগণ আজ জ্বালানি সংকটে ভুগছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় বিএনপির আয়োজনে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এসময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী / রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন কারাগারে না থাকেন, তা নিশ্চিত করবে সরকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে জ্বালানি খাতে জনগণ যে সংকটের মুখোমুখি হচ্ছে, তার অনেকটাই আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি হয়েছে। মাঝখানে দেড় বছর দায়িত্বে থাকা সরকারও জ্বালানি খাতের সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার যখন দেশের অর্থনীতিকে সচল করার চেষ্টা করছে, তখন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশকেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এতে প্রবাসী ভাই-বোনেরাও কষ্টে রয়েছেন। একই সঙ্গে জ্বালানি খাতের সংকটও সরকারকে মোকাবিলা করতে হচ্ছে।’
এন কে বি নয়ন/এসআর/জেআইএম
