August 30, 2026

এমএলএসে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

0
og_1788062490_6a93ab1abcf19.jpeg


মাত্র ১৪ বছর বয়সে বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগে অভিষেক ঘটান সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে। তবে চলমান মৌসুম পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয় তব প্রথম গোল ও অ্যাসিস্টের জন্য। আর এই মৌসুমে খেলছেনও তিনি বেশ দুর্দান্ত।

দারুণ নৈপুণ্য ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন সুলিভান। মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়লেন।

রোববার (৩০ আগস্ট) ফিলাডেলফিয়ার ইউনিয়ন ৩-১ ব্যবধানে জয় পেয়েছে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে। সেই ম্যাচে একটি গোল করেছেন কাভান সুলিভান। এই ম্যাচে পরাজিত হওয়ার মধ্য দিয়ে রেড বুলসের ৭ ম্যাচের অপরাজেয় ধারা ভেঙে দিয়েছে তার দল।

প্রতিপক্ষ রেড বুলসের বক্সে ঢুকে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের বাধা টপকে পোস্টে বল জড়িয়ে দেন তিনি। টানা দ্বিতীয় ম্যাচে গোল করার পাশাপাশি চলমান মৌসুমে ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে তিনি তৃতীয় গোল করলেন।

ম্যাচের ৫০ মিনিটে কাভানের করা গোলে ২-০ গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। মেজর লিগ সকারের ইতিহাসে সুলিভান তৃতীয় খেলোয়াড়, যিনি কিনা টানা চারটি ম্যাচে গোল বা অ্যাসিস্টের মাধ্যমে অবদান রেখেছেন।

ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ম্যাচের শুরুতেই গোলের দেখা পান মিলান ইলোস্কি। ২১ মিনিটে তার করা গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। এটি ছিল চলতি মৌসুমে ইলোস্কির ১১তম গোল, যা তার ক্যারিয়ারে এক মৌসুমে সর্বোচ্চ।

তবে ৭৪ মিনিটে একটি গোল শোধ করে নিউইয়র্ক রেড বুলসকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। গত মৌসুমে ১৭ গোল করা এই ফরোয়ার্ডের চলতি মৌসুমে এটি তৃতীয় গোল।

আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *