ইংল্যান্ডে ফের আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ, অভিষেক হলো খালেদেরও
হাসান মাহমুদ এখন ইংলিশ কাউন্টিতে পরিচিত মুখ। এবার কেন্ট ক্রিকেট ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেলো বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদেরও।
ডার্বিশায়ারের বিপক্ষে আজ কেন্ট একাদশে খেলছেন বাংলাদেশের দুইজন। বোলিংয়ে প্রথম ওভার করতে এসেই আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ। এক ওভারে তুলে নিয়েছেন ২ উইকেট।
এর আগে খালেদকে পরিচয় করিয়ে দিয়ে অভিষেক ক্যাপ পরায় কেন্ট। এ সময় হাসান মাহমুদও সতীর্থদের সঙ্গে উপস্থিত ছিলেন।
এমএমআর
