September 1, 2026

আশ্রয়ণ প্রকল্পের পাকা ঘরে ঠাঁই পেলেন আমির দম্পতি

0
og_1788238334_6a9659fe79ae2.jpeg


দামুড়হুদার কার্পাসডাঙ্গার অসহায় আমির হোসেন ও তার স্ত্রী সুমাইয়া খাতুন অবশেষে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন সরকারি আশ্রয়ণ প্রকল্পের পাকা ঘরে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ায় পুলিশ ফাঁড়ির সদস্য, গ্রামপুলিশ, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের উপস্থিতিতে তাদের হাতে ঘরের চাবি তুলে দেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির ছাগলের ঘরের এক কোণে বসবাস করছিলেন এই দম্পতি। বিষয়টি নজরে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলমের নির্দেশে আশ্রয়ণ প্রকল্পের খালি ঘর খুঁজে বের করা হয়। তদন্তে, একটি বরাদ্দকৃত ঘরে সংশ্লিষ্ট ব্যক্তি বসবাস না করায় এবং তার নিজস্ব জমি-বাড়ি থাকায় ঘরটি প্রকৃত ভূমিহীন আমির হোসেনকে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

নিজেদের পাকা ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আমির হোসেন ও সুমাইয়া খাতুন। প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

হুসাইন মালিক/কেজে/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *