September 1, 2026

মালদ্বীপে ডলার সিন্ডিকেটের সন্ধান, তিন বাংলাদেশিসহ গ্রেফতার ৬

0
1-mti6maf2lsuwnlv-20260901104709.jpg


 

মালদ্বীপে আইন বহির্ভূতভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচার অভিযোগে ৬ বিদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে গত তিন বছরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মোট ৫ কোটি ৪৪ লাখ ২৯ হাজার ৫৫০ রুফিয়া এবং ১৬ লাখের বেশি মার্কিন ডলার লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে তিনজন বাংলাদেশি ও তিনজন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের পেশা হিসেবে অ্যাকাউন্ট্যান্ট, ওয়েটার, ড্রাইভার, ইঞ্জিনিয়ার, সেলসম্যান ও ক্লিনার রয়েছে।

পুলিশের দাবি, অভিযুক্তরা বৈধ কর্মক্ষেত্রের বাইরে গিয়ে অবৈধভাবে বৈদেশিক মুদ্রা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে আরও উঠে এসেছে, কিছু ব্যবসা ও ব্যাংক অ্যাকাউন্ট বিদেশিদের মাধ্যমে পরিচালিত হচ্ছিল এবং অবৈধ লেনদেনে স্থানীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহারের অভিযোগ রয়েছে।

পুলিশ সতর্ক করে বলেছে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট অন্যের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ দিলে অ্যাকাউন্টধারীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ ও ব্যবহার নিয়ন্ত্রণে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে রিসোর্টগুলোর বৈদেশিক মুদ্রা আয়ের ৪০ শতাংশ স্থানীয় ব্যাংকের মাধ্যমে রূপান্তরের বাধ্যবাধকতা আনা হয়েছে।

এমআরএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *