September 8, 2026

আদালতের রায় পার্টি অফিস থেকে দেওয়ার চেষ্টা করছে বিএনপি: সারজিস

0
og_1788858181_6a9fcf455f6d6.jpeg


অধিকাংশ জায়গায় আদালতের রায় বিএনপি পার্টি অফিস থেকে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফাইয়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন অভিযোগ করেন।

সারজিস আলম ফেসবুকে লেখেন, ‘অধিকাংশ জায়গায় আদালতের রায় বিএনপি পার্টি অফিস থেকে দেওয়ার চেষ্টা করছে। সেই পুরোনো রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত স্বাধীন বিচার বিভাগ চাই।’

তবে স্ট্যাটাসে তিনি কোন কোন জায়গায় বা কোন মামলার ক্ষেত্রে এমন চেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

এমআইএইচএস/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *