September 12, 2026

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়ছেই, পৌঁছালো ১৪১ জনে

0
chatgpt-image-sep-3-2026-08-11-36-pm-2-mtlm4saa7sntx1x-20260903202533.jpg


দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। একদিনে মারা গেছেন আরও দুজন। এ নিয়ে চলতি বছর মোট ১৪১ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন ৭৯০ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে ডেঙ্গু নিয়ে হাসপাতালে আসা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ২২০ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজন পাঁচ বছরের কম বয়সী শিশু এবং একজনের বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৪১ জনের মধ্যে নারী ৫২ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৪৬, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ১৮ ও সিটি করপোরেশনের বাইরে আটজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ২৫, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ছয় এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ২২০ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ৬৪৫ জন।

একিউএফ/



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *