September 12, 2026

ফেনীতে বিশেষ অভিযানে ডাকাতসহ গ্রেফতার ২১

0
2-20260913012035.jpeg


​ফেনীতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত, একাধিক মামলার আসামি, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় আসামিদের হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, বিয়ার ও ইয়াবা উদ্ধার করা হয়।

​শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দিনব্যাপী পরিচালিত এ অভিযান শেষে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানা-পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মহিপাল এলাকা থেকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি আশ্রাফুজ জামান সোহাগ (২০) এবং শহরের এসএসকে রোড থেকে ডাকাত দলের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম রিয়াজকে (২৮) গ্রেফতার করা হয়।

​পৃথক অভিযানে ধর্মপুর এলাকা থেকে ৫০ বোতল বিদেশি মদসহ একাধিক মাদক মামলার আসামি মো. সেলিম (২৪) এবং চাটপুর খাজুরিয়া জজ কোর্ট কলোনি এলাকা থেকে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. হৃদয় (২০) ও তার মা রাবেয়া আক্তারকে গ্রেফতার করা হয়।

​এছাড়া অভিযানকালে ৫৭ ইয়াবাসহ শাহরিয়ার হোসেন (২২), নাজমুল ইসলাম (২১), শহিদুল ইসলাম সুমন (৫৪), ইসমাইল হোসেন ইমন (২৬) ও মো. রুবেলকে (২৬) এবং ৩ বোতল বিয়ারসহ আবু ছায়াদ (২০) ও মো. ইকবাল হোসেনকে (৫২) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাকি আসামিরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত।

​অভিযান শেষে পুলিশ মোট ৫০ বোতল বিদেশি মদ, ১০ লিটার দেশীয় চোলাই মদ, ৩ বোতল বিয়ার ও ৫৭ পিস ইয়াবা বাজেয়াপ্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এমআইএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *