September 8, 2026

ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়: চিফ প্রসিকিউটর

0
aminul-islam-jpg-00-mtpmdzhlj82zuon-20260906154313-mtr2e2m33dsf5sh-20260907155911.jpg


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের কোনো ধরনের কনফ্লিক্ট (সাংঘর্ষিক) হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বিলে যেভাবে গুমের সংজ্ঞা দেওয়া হয়েছে, তাতে অন্য কোনো আইনের সঙ্গেও এর কনফ্লিক্ট হওয়ার সুযোগ নেই বলে জানান তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, বিলে বলা হয়েছে—গুম ব্যাপক মাত্রায় সংঘটিত হলে অথবা একই ধরনের বা পদ্ধতিগতভাবে সংঘটিত হলে তা মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে।

জাতীয় সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাস হওয়াকে স্বাগত জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, এর মধ্যদিয়ে গুমের শিকার ব্যক্তিদের বিচারের দ্বার উন্মোচিত হয়েছে। এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এ আইনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের আওতায় গুমের সংজ্ঞা অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলে সেটি গুম হিসেবে গণ্য হবে।

এফএইচ/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *