August 29, 2026

একদিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম

0
6a800229db14217867740576a800229db144.jpg


http://www.amarbanglabd.com/social-news-image?src=2026/08/6a800229db14217867740576a800229db144.jpg

টানা তিন দফা দাম বাড়ার পর গতকাল শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তবে ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা।

অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

অর্থাৎ একদিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।

আমার বাঙলা/ রাব্বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *