August 29, 2026

ফ্যাসিস্ট আমলে লেখক নির্যাতনের তথ্যপ্রমাণসহ গ্রন্থ প্রকাশের উদ্যোগ

0
692be7abd3abb1764485035692be7abd3abe.jpg



২০০৮ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শাসনামলে কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ওপর সংঘটিত নির্যাতন, দমন, হয়রানি, কারাবাস ও হত্যার ঘটনাবলী প্রামাণ্যভাবে উপস্থাপনে গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী লেখক পরিষদ (বিএনডাব্লিউসি)। গ্রন্থটি নভেম্বরে প্রকাশ করা হবে।

শনিবার সংগঠনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই সময়ে লেখালেখির কারণে নির্যাতন, হামলা, পেশাগত হয়রানি, কারাবাস বা প্রাণনাশের হুমকি পাওয়া লেখকদের লেখা, ব্যক্তিগত সাক্ষ্য এবং প্রমাণ bnwp2025@hotmail.com অ্যাড্রেসে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

গ্রন্থটির সম্পাদনা পরিষদে রয়েছেন কবি ও মুক্তিযোদ্ধা ড. মাহবুব হাসান, লেখক ও গবেষক ড. মুস্তাফা মাজিদ, অধ্যাপক ও লেখক ড. ফরিদউদ্দিন আহমেদ, কবি ও ডক্টরাল গবেষক আবু জুবায়ের, কবি ও এক্টিভিস্ট আমিনুল ইসলাম মামুন এবং লেখক ও ব্লগার ফাসিউল আলম।

● আমারবাঙলা/এফএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *