August 30, 2026

রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন বৈধ

0
6a81630c3188f17868643966a81630c31891.jpg



১১ দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। যাচাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এদিকে রোববার দুপুর ১২টায় বিএনপি ও সমমনা দলগুলোর সমর্থিত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল মো. আব্দুল বাতেন জানান, অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা সঠিক ও বৈধ হিসেবে পাওয়া গেছে। নির্ধারিত দিনে রাষ্ট্রপতি নির্বাচনে তিনি বৈধ প্রার্থী হিসেবে থাকবেন।

তিনি বলেন, একটি মনোনয়নপত্র বৈধ হওয়ায় দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রয়োজন নেই। অলি আহমদের প্রার্থিতা প্রত্যাহারেরও কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি।

আব্দুল বাতেন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন জামায়াতে ইসলামীর আমির এবং সমর্থক ছিলেন এনসিপির সংসদ সদস্য আল-আমিন।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে না। ১১ দলীয় ঐক্য নির্বাচনে অংশ নেবে বলেও জানান তিনি।

এ সময় সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার প্রসঙ্গে আব্দুল বাতেন বলেন, এ অনুচ্ছেদে সংস্কার আনা হলে সংসদ সদস্যরা নিজেদের মতামত আরও স্বাধীনভাবে প্রকাশের সুযোগ পাবেন।

আমার বাঙলা/ রাব্বি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *