September 6, 2026

‘যৌনকর্মের পেশা’ বৈধ হলে অপরাধ কমবে, দাবি পুনমের

0
punam-20260906215535.jpg


সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকার কৌশল ভালোই জানা আছে মডেল-অভিনেত্রী পুনম পান্ডের। নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। এবার যৌনকর্মের পেশাকে বৈধতা দেওয়া হলে নারীদের ওপর অপরাধ কমতে পারে-এমন মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের ওপর সংঘটিত অপরাধ কমানোর উপায় নিয়ে কথা বলেন পুনম। তার দাবি, যৌনকর্মের পেশাকে সরকারিভাবে বৈধতা দেওয়া হলে নারীদের ওপর বিভিন্ন ধরনের অপরাধ অনেকটাই কমে আসতে পারে।

পুনমের এমন বক্তব্যের পেছনে তার যুক্তি জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সময়ে পুরুষদের ওপর মানসিক চাপ অনেক বেশি। তার মতে, যৌনকর্মের পেশা বৈধ হলে বিষয়টি একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আসতে পারে এবং ফলে সমাজে কিছু অপরাধ কমানোর সুযোগ তৈরি হবে।

তবে শুধু যৌনকর্ম নিয়ে মন্তব্য করেই থামেননি পুনম। নিজের খোলামেলা ভিডিও নিয়েও একই পডকাস্টে কথা বলেন তিনি। এসব ভিডিও তৈরি করাকে কোনো ‘পাপ’ বলে মনে করেন না এই অভিনেত্রী। বরং তার দাবি, এর মাধ্যমে এক ধরনের ‘সমাজসেবা’ হচ্ছে।

‘যৌনকর্মের পেশা’ বৈধ হলে অপরাধ কমবে, দাবি পুনমেরপুনম পান্ডে। ছবি: সংগৃহীত

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পুনম বলেন, দিনের শেষে তার কোনো খোলামেলা ভিডিও দেখে যদি কারও মানসিক চাপ বা ক্লান্তি কিছুটা কমে, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন।

সমালোচকদের নিয়েও মন্তব্য করেন পুনম। তার দাবি, অনেকে প্রকাশ্যে তার কাজের সমালোচনা করলেও গোপনে তার ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিচারিতা নিয়ে তিনি খুব একটা চিন্তিত নন বলেও জানান।

পুনমের এসব মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ তার বক্তব্যকে কটাক্ষ করছেন, আবার কেউ সরাসরি সমালোচনা করছেন। অনেকে আবার মনে করছেন, বরাবরের মতো এবারও বিতর্কিত মন্তব্যের মাধ্যমে আলোচনায় আসার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

এর আগেও নানান বিতর্কে জড়িয়েছেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যানসারে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরে জানা যায়, ক্যানসার সচেতনতা তৈরির প্রচারণার অংশ হিসেবেই তার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল। বিষয়টি নিয়ে সে সময়ও তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

নতুন এই বক্তব্যের মধ্য দিয়ে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পুনম। বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে নিয়মিত খবরের শিরোনামে থাকা এই মডেল-অভিনেত্রীর সর্বশেষ বক্তব্য নিয়েও এখন চলছে নানা আলোচনা-সমালোচনা।

এমএমএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *