September 4, 2026

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পাইলট নিহত

0
og_1788515792_6a9a95d08615f.jpeg


যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে তিন পাইলট নিহত হয়েছেন। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায়। এদিকে, তিন পাইলটের পাশাপাশি নৌবাহিনীর আরও ছয় সদস্যের মৃত্যুর তথ্য দিয়েছে ইরান।

নিহতরা হলেন মোজতবা বাঘেরি, হামেদ ওকাতি আর হোসেনই মাহদাভিয়ান। তাদের মধ্যে প্রথম দুজন নৌবাহিনীর পাইলট ছিলেন। আর তৃতীয়জন বিমানবাহিনীর পাইলট।

তবে কোথায় তারা হামলার শিকার হন এ তথ্য দেয়নি ইরান। এছাড়া তারা নিহত হওয়ার সময় যুদ্ধবিমান চালাচ্ছিলেন কি না বা কোনো অভিযানে অংশ নিয়েছিলেন কি না, সেটিও উল্লেখ করেনি তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক বোমাবর্ষণে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ও বুধবারে অন্তত ১৯ জন ইরানি নিহত হয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে সাতজন ও কেরমানশাহ প্রদেশে বিপ্লবী গার্ডের চার সদস্য মারা গেছেন। উপসাগরের লাভান দ্বীপে আধাসামরিক বাহিনীর তিন সদস্য ও ফার্স প্রদেশে আরও একজন নিহত হয়েছেন।

এদিকে, ইরানি কর্মকর্তারা একটি অনুষ্ঠানে হামলার ফলে চারজনের প্রাণহানির ঘটনায়ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

সূত্র: এএফপি

এসএএইচ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *