JezK

Edit File: wp-links-opml.php


মেয়ে দেখতে গিয়ে ছবি তুলে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার, দেবর-ভাবি গ্রেফতার - Bangla Daily
September 15, 2026

মেয়ে দেখতে গিয়ে ছবি তুলে ফেসবুকে অশ্লীলভাবে প্রচার, দেবর-ভাবি গ্রেফতার

0
enamul-20260914192115.jpg


নীলফামারীর সৈয়দপুরে এক তরুণীর ছবি অশ্লীলভাবে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দেবর-ভাবিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

এর আগে ভোরের দিকে সৈয়দপুর শহরের সাহেবপাড়া লিচুবাগান এলাকার নিজের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কামাল হোসেনের ছোট ছেলে সুজন মিয়া (২৫), মেজ ছেলে শাকির রানা (৩০) ও শাকির রানার স্ত্রী মাহিমা ইসলাম শাম্মী (২৫)।

ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন সুজন মিয়া। পরে তিনি ওই তরুণীকে বিভিন্নভাবে প্ররোচিত করে গোপনে বিয়ে করেন। পরে বিষয়টি তরুণীর পরিবার জানতে পারলে সেটি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে সুজনের পরিবারের লোকজন মেয়েটিকে দেখতে তাদের বাড়িতে গিয়ে তার ছবি তুলে নিয়ে আসেন।

পরে আসামিরা সেই ছবি এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীলভাবে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাদী হয়ে থানায় মামলা করেন। রোববার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আসামিদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

আমিরুল হক/এসআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *