JezK

Directory: /home/banglad4/public_html

/home/banglad4/public_html/

Directory Contents:


Create New Folder:

New Folder Name:

Upload New File:

Select file to upload:

Command:

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি - Bangla Daily
September 16, 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুল দায়ী: তদন্ত কমিটি

0
6aa93e2f3669017894763996aa93e2f36693.jpg



গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সিদ্ধান্তে হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। বিশ্বকাপে বাংলাদেশ না যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়। গত মার্চে গঠিত তিন সদস্যের এই কমিটির নেতৃত্বে ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম ওলি উল্যা। কমিটির অন্য দুই সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়সাল দস্তগীর এবং সাবেক জাতীয় অধিনায়ক ও জাতীয় দলের বর্তমান প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার ফয়সাল দস্তগীর বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা, সংবাদমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা এবং অন্যান্য তথ্য বিশ্লেষণের পর তাদের কাছে মনে হয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার জন্য তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দায়ী।

তিনি বলেন, বাংলাদেশের অবশ্যই বিশ্বকাপে খেলতে যাওয়া উচিত ছিল। সেই সময়ের সরকার ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীদের ভূমিকা নিয়েও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২২ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১২ জনের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এসব সাক্ষাৎকারের ভিত্তিতে বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তের বিভিন্ন দিক বিশ্লেষণ করেছে তদন্ত কমিটি।

তদন্তে যেসব ক্রিকেট ব্যক্তিত্বের বক্তব্য নেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খান, বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

এ ছাড়া বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন এবং বিসিবির সাবেক পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের কাছ থেকেও তথ্য নেওয়া হয়।

তদন্ত কমিটি যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমের সঙ্গেও কথা বলে। পাশাপাশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সভাপতি রেদুয়ানুজ্জামান ও সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদের সাক্ষাৎকার নেওয়া হয়।

তবে বিতর্কের কেন্দ্রে থাকা সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও ওই সময়ের বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি বলে জানিয়েছে তদন্ত কমিটি।

উল্লেখ্য, আইপিএলে রেকর্ড মূল্যে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়ার পরও নিরাপত্তা ইস্যুতে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। হিন্দুত্ববাদী গোষ্ঠীর চাপের বিষয়টিও এ ঘটনায় আলোচনায় আসে।

একই নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যায়নি। বাংলাদেশ চেয়েছিল পাকিস্তানের মতো সংযুক্ত আরব আমিরাতে গিয়ে বিশ্বকাপ খেলতে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সেই প্রস্তাবে রাজি হয়নি। পরে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়।

আমার বাঙলা/রাজীব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *