JezK

Directory: /home/banglad4/public_html

/home/banglad4/public_html/

Directory Contents:


Create New Folder:

New Folder Name:

Upload New File:

Select file to upload:

Command:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস - Bangla Daily
September 16, 2026

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে মির্জা আব্বাস

0
abbas-mtkb2uvtcwk2971-20260902222507.jpg


​ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শন করেছেন হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির নবনিযুক্ত সভাপতি মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।

মির্জা আব্বাস প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সভাপতি হিসেবে তিনি প্রথমবারের মতো ঢামেক হাসপাতালে আসেন।

​ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর আজ বিকেল ৪টার দিকে সভাপতি হিসেবে তিনি (মির্জা আব্বাস) প্রথম হাসপাতালে আসেন। সভাপতি হিসেবে একান্তই সৌজন্য ভিজিট ও হাসপাতাল প্রশাসন এবং চিকিৎসকদের কিছু দিকনির্দেশনা দিয়ে গেছেন। পরে প্রশাসনিক ব্লকে অবস্থান করে পরিচালনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন এবং পরিদর্শন শেষে ফিরে যান।

​হাসপাতাল পরিচালক আরও জানান, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিদেশ থেকে চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে ফেরেন মির্জা আব্বাস।

গত ৩০ জুলাই মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

কেএজেডআইএ/বিএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *