মিরপুরে ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের
রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকায় ছুরিকাঘাতে আহত মেহেদী হাসান (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।
ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে মেহেদী হাসান মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মেহেদী হাসানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানায়।বর্তমানে মিরপুর শাহ আলী এলাকায় থাকতেন।
কেএজেডআইএ/জেএইচ
