September 3, 2026

মিডিয়া গণতন্ত্রের স্তম্ভ: তথ্যমন্ত্রী

0
og_1788425125_6a9933a54ffd0.jpeg


তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, মিডিয়া গণতন্ত্রের একটি স্তম্ভ। আমরা কাজ ভালো করছি না খারাপ করছি সেটি আপনারা দেখবেন। আপনাদের কলমের খোঁচায় যাতে কোনো নীরিহ ব্যক্তির জীবন, ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়। এটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। কোনো নীতিমালা করে পরিবর্তন করা যাবে না।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি কারো ২০টা টিভি চ্যানেল ও হাজার হাজার পত্রিকা আপনার পক্ষে থাকলেও আল্লাহ না চাইলে টিকতে পারবেন না। এটির সবচেয়ে বড় উদাহরণ হলো ফ্যাসিস্ট সরকার। কিন্তু আজ সব ব্যতিক্রম। মিডিয়া স্বাধীন। আপনারা দেখবেন আমরা ঠিকমতো কাজ করছি কি না। ঠিকমতো না করলে তার বিরুদ্ধে লিখবেন সমালোচনা করবেন। আপনাদের সংবাদই আমরা সাহায্য মনে করবো, যাতে সঠিকভাবে কাজ করতে পারি।

ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাউছার, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, ইসলামী আন্দোলন সভাপতি আতাউর রহমান মোমতাজীসহ ভোলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা। 

জুয়েল সাহা বিকাশ/এফএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *