September 12, 2026

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিল

0
1-mtxzvwn0833bcnl-20260912122547.jpg


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মদিনার জামাত, মালদ্বীপ শাখার উদ্যোগে এবং ঢাকা ট্রেডার্সের সার্বিক তত্ত্বাবধানে রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে ওয়াজ, দোয়া ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, আলেম-ওলামা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিল ঢাকা ট্রেডার্স, মালদ্বীপ। প্রতিষ্ঠানটির পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী বাবুল হোসেনের সমন্বয়ে মাহফিলের আয়োজন ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মহসিন কবীর ইউছুফী। তিনি ইসলামিক চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন এবং বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও দেশ টিভির ইসলামিক আলোচক। তিনি মদিনার জামাত কদমতলী শাহী দরবার শরীফের পীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খলিলুর রহমান, সমাজসেবক ও সভাপতি, মালদ্বীপ বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, মালদ্বীপ বিএনপি; মো. নেহের মিয়া রানা, সিনিয়র সহ-সভাপতি; মোহাম্মদ ফারুক হোসেন, সহ-সভাপতি; মো. মুক্তার হোসেন, সহ-সভাপতি; মো. শরীফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক; আবুল কালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক, মালদ্বীপ বিএনপি এবং মো. আলমগীর সিকদার, সভাপতি, প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আরিফুর ইসলাম, সভাপতি পদপ্রার্থী, মালদ্বীপ যুবদল; মো. মাসুদ মুন্না, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা এবং মো. আবু আহমেদ সেলিম মিয়া, প্রবাসী ব্যবসায়ী, মালদ্বীপ।

মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মো. মাসুম বিল্লাহ, হযরত মাওলানা মো. নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ মো. ইসরাফিল হোসেন, হযরত মাওলানা মো. আঃ হান্নান, হযরত মাওলানা হাফেজ মো. রিফাতুল ইসলাম এবং মো. ইসমাইল হোসেন, খাদেম, মদিনার জামাত মালদ্বীপ।

মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও ইসলামের শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবাসী জীবনে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে মালদ্বীপে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসীদের সম্মাননা প্রদান করা হয়। সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং প্রবাসী বাংলাদেশিদের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমআরএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *