মতিঝিল এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
মতিঝিল বিভাগের বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হয়।
তাদের মধ্যে মতিঝিল থানা ১০ জন, পল্টন থানা ১২ জন, সবুজবাগ থানা সাতজন, খিলগাঁও থানা ১৫ জন, রামপুরা থানা ১২ জন, শাহজাহানপুর থানা আটজন এবং মুগদা থানা আটজনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস
