September 12, 2026

ইয়েমেনে অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা

0
missile-huthi-mty7258sty9dfa6-20260912154048.jpg


ইয়েমেনে গাইডেড রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরিতে এআই বট ব্যবহারের চেষ্টা করেছেন বিদ্রোহীরা। মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি এআই বট ব্যবহার করে এসব অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় কোড তৈরির চেষ্টা করা হয়েছিল বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অ্যানথ্রপিকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইয়েমেনে এসব প্রকল্প চালানো হচ্ছিল। এতে নির্দেশিত রকেটের পাশাপাশি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনাও ছিল।

 

হুতিদের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় থাকা কয়েকজন ব্যক্তি এসব কাজে অ্যানথ্রপিকের এআই টুল ‘ক্লথ’ ব্যবহার করেছিলেন। রকেট ও ক্ষেপণাস্ত্রের গতিপথ নিয়ন্ত্রণ এবং স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সফ্‌টওয়্যার তৈরিতেও এআই ব্যবহার করা হয়েছিল।

এর মধ্যে একটি নির্দেশিত রকেট পরীক্ষামূলকভাবে ছোড়াও হয়। সেটি ব্যর্থ হওয়ার পর ব্যর্থতার কারণ খুঁজতে আবার এআইয়ের সাহায্য নেওয়া হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।

প্রতিবেদনে বলা হয়, এআই টুলটি ব্যবহারের সময় এর প্রকৃত উদ্দেশ্য গোপন রাখার চেষ্টাও করা হয়েছিল। অস্ত্র তৈরির বিষয়টি সরাসরি না জানিয়ে সফ্‌টওয়্যার কোথায় ব্যবহার করা হবে, সেই তথ্যও গোপন রাখা হয়। পুরো কাজটি কয়েকটি আলাদা সেশনে ভাগ করে করা হয়েছিল। ফলে, কোনো একটি সেশনে পুরো পরিকল্পনাটি ধরা পড়েনি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

 

এআই অপব্যবহারের আরও কয়েকটি ঘটনার কথাও তুলে ধরা হয়েছে অ্যানথ্রপিকের এ প্রতিবেদনে। এর মধ্যে বিজ্ঞানীদের এআই ব্যবহার করে জৈব অস্ত্র তৈরিতে সহায়ক গবেষণার চেষ্টা করার তথ্যও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এছাড়া, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ওই অঞ্চলে মার্কিন নৌবাহিনীর জাহাজকে নিশানা করার চেষ্টা করতে এআই ব্যবহার করেছিলেন বলেও জানিয়েছে অ্যানথ্রপিক।

এমনকি, মালির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করা এক পরামর্শকও এআই ব্যবহার করে দেশটির অভ্যন্তরীণ নজরদারি ব্যবস্থা তৈরির চেষ্টা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট
এমডিআরএইচ/

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *