August 30, 2026

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে স্বপ্নভঙ্গ

0
6a93e8009311d17880780806a93e80093121.jpg



রোববার (৩০ আগস্ট) আসরের প্রথম সেমিফাইনালে তীব্র লড়াইয়ের পর ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ এইচপি।

ডারউইনের গার্ডেন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ এইচপি। ১৭.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয় ইরফান শুক্কুরের দল। দলের হয়ে জিসান আলম ৩০ ও আরিফুল ইসলাম ১৯ রান করেন। তবে ব্যর্থ হয়েছেন জাতীয় দলে খেলা সাব্বির রহমান, শামিম পাটোয়ারি ও অধিনায়ক ইরফান শুক্কুর। ভিক্টোরিয়ার হয়ে বল হাতে ৪ উইকেট নেন উইল সাদারল্যান্ড।

১০২ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় ভিক্টোরিয়া। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নেয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ক্যাম্পবেল ক্যালাওয়ে।

শেষ দিকে মোহাম্মদ রুবেলের স্পিনে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশ এইচপির। রুবেল ৩টি এবং শামিম পাটোয়ারি ২টি উইকেট নিয়ে ভিক্টোরিয়ার ওপর চাপ সৃষ্টি করেন। তবে শেষ পর্যন্ত সেই চাপ ধরে রাখা যায়নি। ইনিংসের শেষ ওভারে ২ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি।

আমার বাঙলা/ রাব্বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *