September 12, 2026

বিএনপি আগের মতোই গুম-খুনের রাজনীতি করতে চায়

0
og_1789205187_6aa51ac3a10d7.jpeg


জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিএনপি আগের মতোই গুম-খুনের রাজনীতি করতে চায়। এ জন্য গুম-খুন কমিশনসহ বিভিন্ন বিষয়ে নেওয়া পদক্ষেপ বাতিল করছেন তারা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, গণভোটের রায় বাতিল করার অনেক কারণ আছে। এবারের পার্লামেন্টে ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পার্লামেন্টে আনা হয়েছে। এর মধ্যে ২০টি অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে। এর মধ্যে একটা ছিল গুম-খুন কমিশন। আমরা এর বিরোধিতা করেছি। তারা (বিএনপি) আগের মতোই গুম-খুনের রাজনীতি করতে চায় বাংলাদেশে।

তিনি বলেন, তারা যে আইন করেছে, আমরা বলেছি, আগের অধ্যাদেশের মধ্যে ছিল, গুম-খুনের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, সেই সংস্থা এর তদন্ত করতে পারবে না। কিন্তু সেটা পরিবর্তন করে পুলিশ গুম করবে, খুন করবে, আবার এটার অভিযোগের তদন্ত করবে পুলিশ। আবার সেখানে বলা হয়েছে, কোনো অভিযোগকারী যদি তদন্তে অভিযোগ প্রমাণ করতে না পারে, তাহলে তাদের জন্য পাঁচ বছর পর্যন্ত সাজার ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে কোনো মানুষ অভিযোগ করতে যাবে?

এসব উদ্যোগের উদ্দেশ্য বাংলাদেশকে আবার স্বৈরাচার ও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া বলেও মন্তব্য করেন তিনি।

রফিকুল ইসলাম বলেন, এই বাংলাদেশ কোনো পরিবারের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ ২০ কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশ কীভাবে পরিচালিত হবে, এটা নির্ধারণ করবে বাংলাদেশের ২০ কোটি মানুষ, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, এর মধ্যে যদি কেউ ব্যত্যয় তৈরি করতে চায়, এর মধ্যে যদি কেউ অন্য কোনো চিন্তা করে, বাংলাদেশের ছাত্রসমাজ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, যারাই এই কর্মকাণ্ড করবে, তাদেরকেও বিতাড়িত হতে হবে।

শিক্ষাঙ্গনে আদর্শ মানুষ গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে সন্ত্রাস ও অপসংস্কৃতিমুক্ত করার বিষয়ে বিরোধীদলীয় হুইপ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শ, সৎ, যোগ্য ও চরিত্রবান মানুষ তৈরির জন্য কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শ মানুষ তৈরির কোনো কারিকুলাম বা সিলেবাস না থাকায় ছাত্রশিবির এ ক্ষেত্রে ভূমিকা রাখছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা অতিষ্ঠ ছিলেন। গেস্টরুম, টর্চার সেল, গণরুম, জেন্ডারবাজি, চাঁদাবাজি ও মাদকাসক্তির সংস্কৃতি শিক্ষাপ্রতিষ্ঠানকে গ্রাস করেছিল। ৫ আগস্টের ছাত্র-জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে এর পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন ধ্বংস করার জন্য অনেকে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রব্যবস্থায় দলীয়করণ ও স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকানোর আহ্বান জানিয়ে রফিকুল ইসলাম বলেন, আমাদের আন্দোলন ছিল বৈষম্য, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে। কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারও একইদিকে ধাবিত হচ্ছে। তারা কি দলীয়করণ করছে না?

তিনি আরও বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হয়েছে। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান কর্মকাণ্ডের মিল নেই।

রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, শিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ প্রায় ৪ হাজার নিবন্ধিত নবীন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।

মিরাজ হোসেন/কেএইচকে/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *