September 12, 2026

ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল খুবির নিরাপত্তাকর্মীর

0
og_1789206405_6aa51f8555206.jpeg


ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রেজিস্ট্রার কার্যালয়ের নিরাপত্তা শাখায় কর্মরত নিরাপত্তা প্রহরী মো. সফিকুল ইসলামের (৪২) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরে শুক্রবার রাত ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন মসজিদের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার মরদেহ গোপালগঞ্জের নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিরাপত্তা প্রহরী সফিকুল ইসলামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক ও নিরাপত্তা তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সালাউদ্দীন এবং নিরাপত্তা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এসজেডএইচ/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *