August 30, 2026

বাড়িতে প্রেমিককে নিয়ে মায়ের মদ্যপান, দেখে যা করলেন যুবক

0
jtdktydj-mtg2kzghel8xpwj-20260830231727.jpg


ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তার ‘মায়ের প্রেমিক’কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, শনিবার (২৯ আগস্ট) সকালে নিশিকান্ত মালিক নামে ২২ বছরের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার সকলে নিশিকান্তের নিজের বাড়ির কাছের একটি কাঁঠাল গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেন তার বড় ভাই প্রভাত মালিক। ছোটভাইকে আত্মহত্যায় প্ররোচনাকারীর নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগও করেছেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

তার অভিযোগের ভিত্তিতে অস্বাভাবিক মৃত্যুর পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাও যুক্ত করেছে পুলিশ।

মামলার অভিযোগপত্রে প্রভাত মালিক উল্লেখ করেছেন, তাদের বাবা মারা গেছেন। তাদের মায়ের সঙ্গে সম্প্রতি এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছে। এ নিয়ে প্রায়ই পারিবারিক অশান্তি হতো বলে জানান তিনি। ভাইয়েরা কেউ মায়ের এ সম্পর্ক মেনে নিতে পারেননি। তবে তাদের মাও তাদের কথা পাত্তা দেননি।

অভিযোগপত্রে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে গিয়েছিলেন মায়ের প্রেমিক। সেখানে মায়ের সঙ্গে বসে তিনি মদ্যপান করেন। তখন ছোটভাই নিশিকান্ত তার প্রতিবাদ করে। এ সময় কথা কাটাকাটি হয়।

প্রভাতের অভিযোগ, নিশিকান্তকে তার মা এবং ‘মায়ের প্রেমিক’ অশালীন ভাষায় বকাবকি করেন। দুর্ব্যবহারও করা হয় নিশিকান্তের সঙ্গে। তার ভাইকে আত্মহত্যায় প্ররোচনা দেন মায়ের প্রেমিক। তারপরই নিশিকান্ত আত্মহত্যা করেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে গৌতম সাঁতরা নামে ৫৪ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করা হয়। ১১ সেপ্টেম্বর পর্যন্ত তার বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন আদালত।

রোববার এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। তবে, এ বিষয়ে তদন্ত এখনও বাকি রয়েছে।

এএমএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *