September 2, 2026

নির্ভরযোগ্য সংবাদের উৎস হিসেবে জাগো নিউজ আরও এগিয়ে যাবে

0
img-2906-20260902234840.jpg


‘বিশ্বের বাংলা ভাষাভাষি মানুষের নির্ভরযোগ্য ও নিরপেক্ষ সংবাদের অন্যতম উৎস জাগোনিউজ২৪.কম। জাগো নিউজের নিজস্ব বৈশ্বিক পাঠকগোষ্ঠী রয়েছে। বিশ্বের স্বীকৃত প্রায় সব দেশ থেকেই জাগো নিউজ পড়া হয়। পেশাদারত্ব, নিরপেক্ষতা, সততা ও সত্যতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে জাগো নিউজ আগামীতে আরও এগিয়ে যাবে।’

জাগো নিউজের প্রতিনিধি সম্মেলনে বক্তারা এমন আশা ব্যক্ত করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মধ্যবাড্ডার হোসেন মার্কেটের সম্মেলনকক্ষে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধিরা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল। তিনি বলেন, যে কোনো সংবাদমাধ্যমের জন্য সারাদেশের প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকার বাইরে; দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহের প্রধান দায়িত্ব প্রতিনিধিদের। তাই তাদের সক্রিয় অংশগ্রহণ ও নিয়মিত সংবাদ পাঠানো জরুরি। সবার কাজ সমান গুরুত্বপূর্ণ। মাঠপর্যায়ের প্রতিনিধি থেকে প্রধান কার্যালয়ের সংবাদকর্মী- প্রত্যেকের দায়িত্বকে সমান গুরুত্ব দিয়ে টিম হিসেবে কাজ করতে হবে।

jagonews24সম্মেলনের প্রধান অতিথি প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল

কামরুজ্জামান কামাল বলেন, জাগো নিউজকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে কাজ করতে হবে। প্রতিষ্ঠানটির সাফল্য ও উন্নতির জন্য সবার মধ্যে মালিকানাবোধ বা ওনারশিপ তৈরি করতে হবে। দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিসেবে জাগো নিউজকে প্রতিষ্ঠিত করতে প্রত্যেককে নিজের দায়িত্ব ও কাজের মান উন্নত করতে হবে।

প্রধান কার্যালয় ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়ে কামরুজ্জামান কামাল বলেন, প্রতিনিধিদের পাঠানো সংবাদ ও ভিডিও দ্রুত ও যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে তাদের পরিশ্রমকে সার্থক করতে হবে। পারস্পরিক যোগাযোগ ও টিমওয়ার্ক বাড়াতে হবে। প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা বা হতাশা থাকলেও সম্মিলিতভাবে কাজ করলে জাগো নিউজের উন্নতি সম্ভব। প্রতিষ্ঠান যত শক্তিশালী হবে, এর সঙ্গে যুক্ত সবাই তত বেশি উপকৃত হবেন।

jagonews24জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা, জাগো নিউজের কাজের স্মৃতিচারণা ও প্রাপ্তি-অপ্রাপ্তি তুলে ধরেন

সমাপনী বক্তব্যে সম্পাদক কে এম জিয়াউল হক বলেন, জাগো নিউজের বৈশ্বিক পাঠকগোষ্ঠী রয়েছে। বিশ্বের সব দেশ থেকেই জাগো নিউজ পড়া হয়। মোট পাঠকের ৮৬ শতাংশ বাংলাদেশ থেকে আসে। বাকি ১৪ শতাংশ পাঠক বিভিন্ন দেশ থেকে যুক্ত হন। বিদেশি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ভারত, জার্মানি, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, নরওয়ে, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে।

জাগো নিউজকে দেশের মানুষের অন্যতম নির্ভরযোগ্য সংবাদসূত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে সম্পাদক বলেন, আগামী দুই বছরে পাঠকসংখ্যা ও প্রভাব আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এজন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ের প্রান্তিক মানুষের সমস্যা, দুঃখ-কষ্ট ও জনস্বার্থের বিষয়গুলো বেশি করে তুলে ধরতে হবে।

আধুনিক ও যুগোপযোগী সংবাদ পরিবেশনে গুরুত্বারোপ করে তিনি বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকতায় আরও বেশি গুরুত্ব দিতে হবে। কারণ বর্তমান পাঠক শুধু পড়তে নয়, ভিডিও দেখা ও শোনার প্রতিও বেশি আগ্রহী। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং এআই-নির্ভর বিভ্রান্তিকর তথ্য বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। তাই তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের ওপর জোর দেওয়া হয়েছে।

jagonews24সম্মেলনে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক

ঢাকার বাইরের পাঠক বাড়ানো জাগো নিউজের অন্যতম প্রধান লক্ষ্য ও চ্যালেঞ্জ উল্লেখ করে জিয়াউল হক বলেন, সংবাদের উপস্থাপনা যত উন্নত হবে, পাঠকসংখ্যাও তত বাড়বে। এখানে কাজের মূল্যায়ন ও স্বীকৃতির ব্যবস্থা চালু হয়েছে ও ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জাগো নিউজকে শুধু একটি সংবাদমাধ্যম নয়, সামাজিক উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ডের প্ল্যাটফর্ম হিসেবেও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে ‘জাগো মানবতা’র মতো কার্যক্রম আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে।

এদিন সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক। পরে তিনি ‘আমাদের সম্পাদকীয় লক্ষ্য: ট্রাফিকের আগে বিশ্বাসযোগ্যতা ও শীর্ষস্থান অর্জনের পথ’ বিষয়ে দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।

jagonews24‘তৃণমূল থেকে বিশেষ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল’ নিয়ে বিস্তর আলোচনা করেন বিশেষ সংবাদদাতা ও রিপোর্টিং বিভাগের ইনচার্জ মনিরুজ্জামান উজ্জ্বল

‘তৃণমূল থেকে বিশেষ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল’ নিয়ে বিস্তর আলোচনা করেন জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ও রিপোর্টিং বিভাগের ইনচার্জ মনিরুজ্জামান উজ্জ্বল।

‘সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ নিয়ে আলোচনা করেন সহকারী সম্পাদক ড. হারুন উর রশীদ। ‘অনলাইনে সংবাদের শিরোনাম ও সূচনা লেখার কৌশল’ নিয়ে কথা বলেন বার্তা সম্পাদক মো. মাহবুব আলম রনি।

jagonews24‘সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ নিয়ে আলোচনা করেন সহকারী সম্পাদক ড. হারুন উর রশীদ

‘স্থানীয় বাণিজ্য থেকে জাতীয় সংবাদ লেখার কৌশল’ নিয়ে আলোচনা করেন জাগো নিউজের প্রধান প্রতিবেদক ইব্রাহীম হুসাইন অভি। মফস্বল থেকে ক্রীড়া সাংবাদিকতা কেমন হতে পারে, তা নিয়ে সবিস্তর তুলে ধরেন দেশের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। এ সময় আরেক বিশেষ সংবাদদাতা রফিকুল ইসলামও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সম্মেলনে কুইজ প্রতিযোগিতা পর্ব পরিচালনা করেন জাগো নিউজের অতিরিক্ত বার্তা সম্পাদক আসিফ আজিজ।

মোবাইল সাংবাদিকতা: স্মার্টফোনের মাধ্যমে প্রতিবেদন, ছবি তোলা ও ভিডিও নির্মাণের কৌশল নিয়ে কথা বলেন তুষার ইসলাম। ইভেন্ট রিপোর্টিং থেকে ইমপ্যাক্ট সাংবাদিকতা বিষয়ে আলোচনা করেন কান্ট্রি ডেস্কের জ্যেষ্ঠ সহ-সম্পাদক ফেরদৌসী ‍জুথি।

jagonews24সম্পাদকের হাত থেকে সেরা প্রতিবেদকের পুরস্কার নিচ্ছেন জ্যেষ্ঠ প্রদিতবেদক ইকবাল হোসাইন

জাগো নিউজের কান্ট্রি এডিটর আনোয়ার হোসেন ও সহকারী বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফিচার বিভাগের সালাহ উদ্দিন মাহমুদ, ইংরেজি ডেস্কের মোজাহিদুর ইসলাম টিটু, বিনোদন বিভাগের লিমন আহমেদ দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।

সম্মেলনে নেটওয়ার্কিং সেশনে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা, জাগো নিউজের কাজের স্মৃতিচারণা ও প্রাপ্তি-অপ্রাপ্তি তুলে ধরেন।

jagonews24পুরস্কার বিতরণ, ফটোসেশন ও সম্পাদকের সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী সম্মেলন শেষ হয়

এছাড়া সারাদেশের প্রতিনিধিদের মধ্য থেকে সাতজনকে সেরা প্রতিবেদক নির্বাচিত করা হয় এবং তাদের হাতে পুরস্কার র তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ইকবাল হোসাইন, জ্যেষ্ঠ প্রদিতবেদক, চট্টগ্রাম; জাহিদুল ইসলাম পাটোয়ারী, নিজস্ব প্রদিতবেদক, কুমিল্লা; এন কে বি নয়ন, নিজস্ব প্রদিতবেদক, ফরিদপুর; রফিক হায়দার, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম; আব্দুল্লাহ আল নোমান, জেলা প্রতিনিধি, টাঙ্গাইল; লতিফুল বাশার, নিজস্ব প্রতিবেদক, বগুড়া; মনির হোসেন মাহিন, জেলা প্রতিনিধি, রাজশাহী।

পরে ফটোসেশন ও সম্পাদকের সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী সম্মেলন শেষ হয়।

এএএইচ/ইএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *