September 3, 2026

নিজ দোকানের সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

0
ctg-20260903104748.jpg


রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধে নিজ দোকনের সামনে আলী জামান (৫৫) নামে এক বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। তিনি হাজারীবাগ থানর ২২ নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে রাত দেড়টার দিকে নিয়ে আসা হয়।

হাসপাতালে নিয়ে আসা তার ভাই সাদ রহমান বলেন, আমার ভাই হাজারীবাগ বেড়িবাঁধে গাড়ির পার্টসের দোকানের মালিক ও ২২ নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। রাত ১২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিপন, জনি, বাবুল, শামীম, জসিম, সাহাবুদ্দিনসহ অজ্ঞাতনামা ৭০/৮০ জন আমার ভাইয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। আমার ভাইয়ের মাথায়সহ শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

তিনি আরে জানান, তাদের বাসা হাজারীবাগের কালুনগর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হামলা ও আহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হাজারীবাগে বেরিবাঁধ এলাকা থেকে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়ে এসেছেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

কেএজেডআইএ/এএমএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *