September 7, 2026

ঢামেক পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হাবিবুর রহমান

0
former-dig-atika-islam-mtprvgo9npvuiax-20260906181351.jpg


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নতুন ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন পরিদর্শক (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান।

তিনি শনিবার (৫ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন থেকে ঢামেক হাসপাতাল ফাঁড়িতে যোগদান করেন এবং দায়িত্ব বুঝে নেন।

এর আগে ইনচার্জ পদে ইন্সপেক্টর মো. ফারুক টানা দুই বছর দায়িত্ব পালন করেন। তাকে রাজারবাগ পুলিশ লাইনে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এছাড়া ফাঁড়িতে দায়িত্ব পালন করছেন উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া।

এই পুলিশ ফাঁড়িটি হাসপাতালের জরুরি বিভাগের পাশে অবস্থিত। বিভিন্ন দুর্ঘটনা, মারামারি ও অপরাধমূলক ঘটনায় হতাহত হওয়া কাউকে হাসপাতালে আনা হলে তার সংশ্লিষ্ট তথ্য এখানে রেকর্ড করা হয়। সেই সঙ্গে মরদেহ মর্গে পাঠানো এবং কারাবন্দি রোগীদের চিকিৎসাসংক্রান্ত তথ্যও সংগ্রহ ও সংরক্ষণ করা হয়।

কেএজেডআইএ/একিউএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *