September 3, 2026

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি জাবির আহসান

0
lab-mtkwh1wdl1lhyxo-20260903083245.jpg


জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিব। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কারণে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন। পরে সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়।

গত বছরের ৩১ অক্টোবর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জাহিদ আহসানকে কেন্দ্রীয় সভাপতি এবং আবু বাকের মজুমদারকে সাধারণ সম্পাদক করা হয়েছিল।

জাহিদ আহসানের পদত্যাগের পর সংগঠনটির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়া আহসান লাবিব জাবি’র বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী। এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সমাজসেবা সম্পাদক পদে রয়েছেন।

আহসান লাবিব বলেন, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণে তার পদ থেকে পদত্যাগ করেছেন। এ পরিপ্রেক্ষিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অতি শিগগিরই কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব।

মো. রকিব হাসান প্রান্ত/এনএইচআর/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *