September 11, 2026

শাহজালালে ৫ যাত্রীর ব্যাগে মিললো ২৪ লিটার মদ

0
og_1789140997_6aa42005e88ee.jpeg


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই আন্তর্জাতিক ফ্লাইটে ৫ যাত্রীর কাছ থেকে ২৪ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

শুক্রবার (১১সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এর আগে সংস্থাটি জানায় গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আসা সাত যাত্রীর ব্যাগেজ থেকে ৩৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।

এনবিআর জানায়, একই রুট ও একই ফ্লাইটে বারবার লিকার পাওয়ার ঘটনা খতিয়ে দেখবে সংস্থাটি। বিষয়টি সংঘবদ্ধভাবে সংগঠিত কি না, এর নেপথ্যে কারা জড়িত এবং কোনো সংঘবদ্ধ চক্র যাত্রীদের ব্যবহার করছে কি না-তা উদ্‌ঘাটনে একটি বিশেষ তদন্ত দল অনুসন্ধান করছে।

এনবিআর জানায়, আজ (শুক্রবার) মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ৫ যাত্রীর ব্যাগ থেকে এসব পণ্য জব্দ করা হয়। ফ্লাইটটি আনুমানিক সকাল ১০টা ৫৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও জানা যায়, ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে যাত্রীরা গ্রিন চ্যানেল অতিক্রমকালে সন্দেহভাজনদের ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে কাশেমের ব্যাগ থেকে ৬ লিটার, এমডি মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, তপনের ব্যাগ থেকে ৩ লিটার, ফয়সাল মিয়ার ব্যাগ থেকে ২ লিটার এবং সামসুল আলম পলাশের ব্যাগ থেকে ১ লিটার লিকার পাওয়া যায়। সব মিলিয়ে একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগেজ থেকে মোট ২৪ লিটার লিকার কাস্টমস বিধি অনুযায়ী জব্দ করা হয়।

এসএম/এএমএ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *