September 13, 2026

ডেঙ্গুর বিস্তার রোধে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

0
og_1789292498_6aa66fd281af3.jpeg


ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল চত্বর থেকে এ অভিযান পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানটি পুরো ক্যাম্পাস জুড়ে তিন মাসব্যাপী পরিচালিত হবে। যার প্রথম দুই দিন হল এবং পরবর্তী প্রতি সপ্তাহে হল এবং অ্যাকাডেমিক ভবনগুলো পরিচ্ছন্ন রাখবেন ছাত্রদলের নেতাকর্মীরা। অভিযানে হল চত্বর ও আশপাশের এলাকায় জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা জরুরি। সবাইকে নিজ নিজ জায়গা থেকে ময়লা-আবর্জনা ও জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেন, ‘বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে। তাই ক্যাম্পাসের প্রতিটি হল, অ্যাকাডেমিক ভবন ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। এ কাজে প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থীদেরও সহযোগিতা প্রয়োজন।’

এসময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী কর্মসূচি চলবে। প্রথম দুই দিন হলগুলোতে এবং পরবর্তীতে প্রতি সপ্তাহে নেতাকর্মীরা হল ও অ্যাকাডেমিক ভবন পরিষ্কার করবেন। পাশাপাশি পুরো ক্যাম্পাস পরিচ্ছন্নতার আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হবে।’

মিরাজ হোসেন/এসজেডএইচ/এএসএম



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *