September 12, 2026

টিকিট কালোবাজারিতে ৬৮৫ অ্যাকাউন্ট নিষিদ্ধ ইউনাইটেডের

0


টিকিট কালোবাজারি ও অনিয়মের অভিযোগের তদন্ত শেষে ৬৮৫ টিকিট অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই সঙ্গে ৪৬৪ সমর্থকের শাস্তি কমানো হয়েছে অথবা তাদের চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এক অফিশিয়াল বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, ‘ষ্মজুড়ে ম্যানচেস্টার ইউনাইটেড এমন কিছু অ্যাকাউন্ট পর্যালোচনার জন্য একটি কার্যক্রম পরিচালনা করেছে, যেগুলোতে টিকিটের অপব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অস্বাভাবিক কার্যক্রম দেখা গিয়েছিল।’

ক্লাবটির টিকিট ব্যবস্থাপনার মূল নীতি হলো — সমর্থকদের নিরাপদ রাখা, প্রকৃত ইউনাইটেড সমর্থকদের জন্য টিকিট পাওয়ার ন্যায্য সুযোগ নিশ্চিত করা এবং টিকিট কালোবাজারি, অপব্যবহার ও আর্থিক লাভের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রম বন্ধ করা।

তদন্তে ক্লাবটি জানতে পেরেছে ১ হাজার ৬১৭ টিকিট অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যক্রম দেখা গেছে। প্রতিটি অ্যাকাউন্টধারীকে কী ধরনের কার্যক্রম শনাক্ত হয়েছে তা জানানো হয় এবং এর কারণ ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়।

ব্যাখ্যা সন্তোষজনক হলে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়া হবে। যেসব অ্যাকাউন্টে শাস্তি দেওয়া হয়েছিল, সেসব সমর্থক স্বাধীন আপিল প্যানেলের কাছে আবেদন করার সুযোগ পান। ওই প্যানেলে সমর্থকদের প্রতিনিধিত্বও ছিল।

সব আপিলের শুনানি শেষে ইউনাইটেড জানায়, প্রাসঙ্গিক তথ্য দেওয়ার পর ৪৬৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আরও ২২৬টি অ্যাকাউন্টে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে অ্যাকাউন্টের তথ্য শুধু শেয়ার করার বাইরে অপব্যবহারের প্রমাণ পাওয়া গেলেও, ক্লাব নিশ্চিত ছিল যে আর্থিক লাভের উদ্দেশ্যে তা করা হয়নি।

আইএন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *