September 13, 2026

চট্টগ্রামে ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

0
awam-mtxxwek6mcfiwly-20260912112732-mtzgc616fxgu81k-20260913125046.jpg


চট্টগ্রামের পটিয়ায় সড়কের পাশের এক ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তির বয়স ৪৫ বছর।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পটিয়া বাইপাস সংলগ্ন গাজী বাড়ির রাস্তার মাথা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে সড়কের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পটিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটি পচে-গলে বিকৃত হয়ে গেছে। এ কারণে তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হতে পারে। তবে এটি হত্যাকাণ্ড কি না, তা-ও এখনো নিশ্চিত নয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এমআরএএইচ/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *