August 30, 2026

কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৩ জনকে পুশ-ইন করলো বিএসএফ

0
untitled-design-2-20260829213352.jpg


মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই নারীসহ তিনজনকে পুশ-ইন করেছে। পরে তাদেরকে স্থানীয়রা আটক করে থানায় হস্তান্তর করেন।

শনিবার (২৯ আগস্ট) উপজেলার দেবলছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদেরকে পুশ-ইন করে বিএসএফ। উপজেলার আলীনগর ইউনিয়নের বকসি টিলা থেকে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।

স্থানীয় ও আনসার সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর আওতাধীন কমলগঞ্জ উপজেলার দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকালে আলীনগর ইউনিয়নের বকসি টিলা এলাকায় বিএসএফ ওই ৩ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাদের ঘিরে রাখেন। আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন কয়েকজন পরিচয় শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, আটককৃতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

মাহিদুল ইসলাম/এনএইচআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *