September 10, 2026

এসএসসির খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ১৯০, জিপিএ-৫ পেল ৮০ শিক্ষার্থী

0
ssc-mtv06qc51ssd61d-20260910100814.jpg


চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ২ হাজার ৯৭৫ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮৫ পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রকাশিত পুনর্মূল্যায়ন পরীক্ষার ফলাফলের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, এবার মোট ৩৯ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাদের মোট ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বরে পরিবর্তন এসেছে।

ফল পরিবর্তন হওয়া ২ হাজার ৯৭৫ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৯০ জনের নম্বর পরিবর্তন হলেও জিপিএতে কোনো পরিবর্তন হয়নি। আর ১ হাজার ১৮৫ পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।

পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছেন ১৯০ জন পরীক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৮০ জন।

এছাড়া নম্বর পরিবর্তন হলেও ফেল থেকে ফেল অবস্থায় থাকা পরীক্ষার্থী রয়েছেন ১৫০ জন। জিপিএ-১ থেকে জিপিএ-৫-এর নিচে নেমেছেন ৬৪৭ জন এবং জিপিএ-৫ থেকে জিপিএ-৫-ই রয়েছেন ১১৫ জন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৯ দশমিক ৪৮ শতাংশ।

এমআরএএইচ/এমকেআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *