September 5, 2026

এক সপ্তাহের মধ্যে ফয়সাল শান্তর নামে উড়ালসেতু চান শাহজাহান চৌধুরী

0
comilla-jamat-pic-01-1-mto5xwa9t36ow9a-20260905151250.jpg


আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফয়সাল আহমদ শান্তর নামে চট্টগ্রামে একটি উড়ালসেতুর নামকরণের দাবি জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি জানান।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের প্রতি আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের নামে একটি উড়ালসেতু রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ফয়সাল আহমদ শান্তর নামেও একটি উড়ালসেতুর নামকরণ করতে হবে।

তিনি বলেন, গত ১৮ বছর আমাদের দলের নেতাকর্মীদের ওপর অনেক নির্যাতন করা হয়েছে। শেখ হাসিনা বলেছিলেন, পালাবেন না। কিন্তু তিনি পালিয়ে গেছেন। এখন ডিসেম্বর আসার জন্য আবারও হুঙ্কার দিচ্ছেন। আপনি আসেন। বাংলার মাটিতে আপনার বিচার হবে। আপনাকে ফাঁসির মঞ্চে পাঠানো হবে।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে লালদিঘি ময়দানে এ সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার আসরের নামাজের পর সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।

এমআরএএইচ/এসএইচএস



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *