September 9, 2026

একমাত্র ছেলের বিয়ের বাজার করে ফিরছিলেন দম্পতি, ট্রাকচাপায় দুজনই নিহত

0
og_1788964980_6aa1707486214.jpeg


পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের আলহাজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সাহাপুর গ্রামের মালিথার পাড়া এলাকার আনোয়ার হোসেন (৫২) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৫)।

প্রত্যক্ষদর্শী রাজু হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে আনোয়ার হোসেন ও তার স্ত্রী স্বপ্না খাতুন মোটরসাইকেলে করে ঈশ্বরদী বাজার থেকে নিজ বাড়ি সাহাপুরের দিকে যাচ্ছিলেন। পথে আলহাজ মোড় অতিক্রম করার সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগে। তারা সড়কে ছিটকে পড়লে আরেকটি ট্রাক এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। আনোয়ার হোসেনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাহাপুর গ্রামের আতিয়ার রহমান জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনোয়ার হোসেন ও স্বপ্না খাতুনের একমাত্র ছেলের বিয়ে। সেজন্য তারা ঈশ্বরদী বাজারে বিয়ের বাজার করতে গিয়েছিলেন। বাজার করে বাড়িতে ফেরার পথে আলহাজ মোড়ে ট্রাকচাপায় দুজনই মারা গেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, নিহতদের মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেখ মহসীন/এসআর

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *