September 9, 2026

মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার তারে জড়িয়ে বৃদ্ধা নিহত

0
1-round-mtufef1ah5zz7ok-20260910002555.jpg


চট্টগ্রামের ফটিকছড়িতে মেহেদি অনুষ্ঠানের আলোকসজ্জার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর আয়েশা (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের পূর্ব শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আয়েশা ওই এলাকার মোহাম্মদ শফির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের বাড়িতে বিয়ে উপলক্ষে মেহেদি অনুষ্ঠান চলছিল। এজন্য বৈদ্যুতিক আলোকসজ্জা করা হয়। সন্ধ্যায় ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর আয়েশা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এমআরএএইচ/একিউএফ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *