August 30, 2026

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে

0
capture-mtfg65ou2h9mk7u-20260830125027.jpg


মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী যেভাবে মানুষকে হত্যা ও নির্যাতন করেছে, বিগত ফ্যাসিবাদী সরকারও একই পথ অনুসরণ করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি বলেন, কেউ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।  

রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের স্বজনদের পাশে সব সময় থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে।

ইশরাক হোসেন বলেন, গুম হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর নিষ্ঠুরতার অনন্য নিদর্শন। ১৯৭১ সালে হানাদার বাহিনী যেভাবে মানুষকে নির্যাতন করেছে, বিগত শেখ হাসিনার সরকারও একই আচরণ করেছে।

তিনি বলেন, কেউ প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই এসব করা হয়েছে। আমরা মনে করি, এসব মানুষের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে।  

এই দায়বদ্ধতার অংশ হিসেবে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে বলে জানান ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

কেএইচ/কেএসআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *