সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্রোন হামলার পেছনে ‘সম্ভবত’ ইরান জড়িত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ শনিবার আয়ারল্যান্ডের ডাবলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘সম্ভবত তারাই (ইরান) এর পেছনে রয়েছে।’
সংবাদ সম্মেলনে হুতি বিদ্রোহীদের প্রসঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, হুতিরা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতি দেখতে চায় না। এ কারণে তারা অধিকাংশ জাহাজকে ওই পথে চলাচলের সুযোগ দিচ্ছে।
ট্রাম্প বলেন, ‘তারা চাইবে না আমরা এতে জড়াই। তাই তারা অধিকাংশ জাহাজকেই সেখান দিয়ে চলাচলের সুযোগ দিচ্ছে। কেবল একটি দেশের ওপরই তাদের তীব্র ক্ষোভ রয়েছে। সেই বিষয়টিও আমরা খুব শিগগিরই সমাধান করে ফেলব।’
এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিজের ‘ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তিনি আশ্বস্ত করে বলেন, উদ্ভূত পরিস্থিতির দ্রুত ও ইতিবাচক সমাধান হবে।
ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘সবকিছুই ঠিকঠাকভাবে সামলে নেওয়া হবে।
Source link
