September 5, 2026

মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তার সিমেন্টসহ আটক ১২

0
jhenaidah-20260905163859.jpg


মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারীকে নোয়াখালীর হাতিয়া থেকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি বোটসহ তাদের আটক করা হয়।

দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টায় মেঘনা নদীতে সন্দেহভাজন দুটি বোট তল্লাশি করে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্টগুলো বহন করা হচ্ছিল। পরে দুই লাখ সাড়ে ৯৭ হাজার টাকা মূল্যের ৫৯৫ বস্তা সিমেন্টসহ (ওজন ২৯ হাজার ৭৫০ কেজি) বোট দুটি জব্দ করা হয়। এছাড়া পাচারকারী ১২ জনকে আটকাদেশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।

ইকবাল হোসেন মজনু/এনএইচআর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *